বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, রাত ৯:১৩ সময়

ব্রেকিং নিউজ **গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে  অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার গাজীপুরে রিসোর্ট এন্ড স্পা সেন্টারে অভিযান বিপুল মাদকসহ ৬ জন গ্রেফতার** **আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জিসিসি'র ৫৪ নং ওয়ার্ডবাসীর সেবক হতে চান আজিজুল হক রাজু মাষ্টার** **শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং শহর থেকে গ্রামাঞ্চলে চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত কিশোর গ্যাং** **বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার বর্তমান সময়ে বাংলাদেশে অপরাধী যেই হউক আইনের আওতায় আসতেই হবে; জিএমপি কমিশনার** **১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল** **ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি! ঈদে নাড়ীর টানে বৃষ্টি বিঘ্নিত ঘরমুখো মানুষের অস্বস্তি!** **ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই ঝিনাইদহের পান্থসখা হাইওয়ে রেস্টুরেন্ট আগুনে পুড়ে ছাই** **বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি** **জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুবিধা বঞ্চিত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর অবস্থান কর্মসূচি** **গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুরে ৪০ পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ** **জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী জ্বালানী তেলের সংকট তৈরি হওয়ার কোনো আশঙ্কা নেই আসছে আরও ২ জাহাজ : জ্বালানি মন্ত্রী** **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী**

রংপুরের পীরগঞ্জে ভূমি জালিয়াত চক্র সক্রিয়,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

logoমোস্তফা মিয়া-পীরগঞ্জ,রংপুর থেকেসোমবার, ৩১ মে ২০২১, রাত ৩:৪ সময় 0441
রংপুরের পীরগঞ্জে ভূমি জালিয়াত চক্র সক্রিয়,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রংপুরের পীরগঞ্জে ভূমি জালিয়াত চক্র সক্রিয়,প্রশাসনের হস্তক্ষেপ কামনা

পীরগঞ্জ (রংপুর) থেকে মোস্তফা মিয়া
পীরগঞ্জে পাল্লা দিয়ে বাড়ছে ব্যবসা-বাণিজ্য,শিল্প-কলকারখানা,বাড়ছে জনসংখ্যাও। কিন্তু বাড়ছে না শুধু জমির পরিমাণ। ফলে জমির অতিরিক্ত চাহিদার কারণে গত এক যুগে জমির মূল্যও বেড়েছে বহুগুণ। জমির মূল্য বাড়ার সাথে সাথে ভূমি জালিয়াত চক্রও সক্রিয় হয়ে উঠেছে।
এ সব ভূমি সন্ত্রাসীরা যেখানেই জমি নিয়ে বিরোধ, সেখানেই তাদের সরব উপস্থিতি। পেশিশক্তি ও স্থানীয় ভূমি অফিসের কিছু অসাধু কর্মচারী-কর্মকর্তার যোকসাজসে মসজিদ,মাদ্রাসার সম্পত্তিসহ নিরীহ মানুষের ক্রয়কৃত, ব্যক্তিগত ও পৈত্রিক সম্পত্তিও দখল করে নিচ্ছে এ চক্রটি। জমির সিএস ও এসএ মূলে জমির মালিকানা থাকলেও ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে কিংবা জাল দলিল দেখিয়ে একের এক জমি দখল করে গিলছে ভূমিদস্যু চক্রটি। শুধু তাই নয়,বিরোধপূর্ণ জমির যেকোন একটি পক্ষ নিয়ে তারা প্রতিপক্ষকে ঘায়েল করতে আদালতে মামলার পর মামলা দিয়ে হেনেস্তা করছে। মামলায় পড়ে অসহায় মানুষগুলো একদিকে যেমন আদালত পাড়ায় বছরের পর বছর পায়ের জুতা ক্ষয় করছে, অন্যদিকে জমির প্রকৃত মালিক হওয়া সত্বেও নিজ ঘরেই যেন পরবাস জীবন যাপন করছে। ভূমিদস্যু ঐ চক্রটি অনেক সময় কোন পক্ষ হতে মোটা অংকের বিনিময়ে বিরোধপূর্ণ জমি থেকে সটকে পড়ে। বিরোধপূর্ণ জমি দখলের ক্ষেত্রে ভাড়াটে হিসেবেও এই বাহিনীর সুনাম রয়েছে।

অনুসন্ধানে জানা যায়,ভূমি জালিয়াত চক্রের মুল হোতা উপজেলার চৈত্রকোল ইউনিয়নের দানিসনগর গ্রামের রমজান আলীর পুত্র গোলাপ মিয়া (৫৭)।জমি দখল আর জালিয়াতিই নয়,প্রতিপক্ষকে ফাঁসাতে অন্যের জমির ধান পুড়িয়ে দেয়াসহ তার বিরুদ্ধে চোরাই গরু ছাপানোর অভিযোগও অহরহ। তার বিরুদ্ধে এ সংক্রান্তে ডজন খানেক মামলাও রয়েছে। গোলাপ মিয়ার ভূমি জালিয়াত চক্রের অন্যান্য সদস্যরা হলেন, রাংগামাটি গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের পুত্র সোনা মিয়া (৪৫), একই গ্রামের আব্দুল ছাত্তারের পুত্র রফিকুল ইসলাম (৪৭), মোফাজ্জল মিয়ার পুত্র সুরুজ মিয়া (৪৫), ভাবনচূড়া গ্রামের আকাব্বর আলীর পুত্র তছলিম উদ্দিন (৪৮),পালগড় গ্রামের হানিফ মিয়া (৫০) প্রমূখ।
ভূক্তভোগীরা জানায়,গোপালপুর জামে মসজিদের ৩০ শতাংশ জমি, পীরেরহাট আলিম মাদ্রাসার ৯ শতাংশ জমি  (ভেন্ডাবাড়ী- পীরের হাট সড়ক সংলগ্ন), রাঙ্গামাটি গ্রামের দেলোয়ার হোসেনের ৪৫ শতাংশ জমি, দানিসনগর আদিবাসী পল্লীর তুফানু পাহানের ২একর জমি, একই গ্রামের মংলা পাহানের ১ একর জমি, জলাইডাঙ্গা গ্রামের শওকত মাষ্টারের ৩০ শতাংশ জমি ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে এবং জাল দলিল দেখিয়ে বলপূর্বক দখল করেছে ঐ চক্রটি। পীরেরহাট এলাকার বিধবা ভিক্ষারীনি রাবেয়া বেগম (৫৫)কে একাধিকবার শারিরীকভাবে নির্যাতন করে জাল দলিল বানিয়ে ১০ শতাংশ জমি দখলের চেষ্টা চালায়। বর্তমান উক্ত জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকায় ভূমিদস্যুরা দখল করতে পারেনি। এছাড়া আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে পান্থাপুকুর গ্রামের মৃত বয়েজ উদ্দিনের পুত্র ফজলুল হকের পৈত্রিক ১৩ শতাংশ জমিতে লাঠিয়াল বাহিনী সেজে দখল করে প্রাচীর নির্মাণ করেছে। এসব ব্যাপারে আদালতে পৃথক পৃথক মামলা রয়েছে। 
এলাকাবাসী তদন্ত সাপেক্ষে ভূমি জালিয়াত চক্রটিকে আইনের আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

বিষয়- অপরাধ, প্রতারণা, জনদূর্ভোগ, অনিয়ম /দুর্নীতি সংবাদ সম্মেলন

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর